ঈদের দ্বিতীয় দিনে মা-বাবার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছে ছোট্ট শিশু রিশা। পছন্দের সব প্রাণীর দেখা পেয়ে উচ্ছ্বসিত এই খুদে দর্শক। পিরোজপুর থেকে রাজধানীতে ঈদের ছুটি কাটাতে এসেছে জান্নাত। নানান জাতের বন্যপ্রাণী দেখায় জুড়ি নেই তারও।
প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য সবুজে ঘেরা চিড়িয়াখানাকেই একমাত্র গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন কেউ কেউ। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে কর্মে ফেরার জন্য বিনোদন একান্ত জরুরি বলে মনে করেন অনেকেই।
বার্তা নিউজ/আরএসএল














