সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফেরেন।
হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন।
হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন।
এ বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছিল এবং তা শেষ হয় ২১ মে। গতকাল ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
বার্তা নিউজ/এসএফএল














