আজ শুক্রবার সকালে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের জন্য আর্টক্যাম্প, চিত্রকর্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং শিল্পীর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা।
বরেণ্য এই চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার শিল্পকর্মের মাধ্যমে গ্রাম-বাংলার মেহনতি মানুষের শক্তি, সৌন্দর্য ও জীবনসংগ্রামকে তুলে ধরে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।
শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মহান এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্তা নিউজ/ এইচএপি







.webp)






