অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রূপগঞ্জের প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রবাসীদের আন্তরিক ভালোবাসা ও সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ কর্মগুণে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন সময় দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার। আমি রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করি।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজ নিজ অবস্থান থেকে অন্তত নিজের গ্রামকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে পরিণত করা সম্ভব।’
সংসদ সদস্য বলেন, জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রূপগঞ্জ গড়ে তোলাই তার লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে দেশে ও প্রবাসে অবস্থানরত রূপগঞ্জবাসীর সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বার্তা নিউজ/এসএফএল














