এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত এই দুই জনপ্রতিনিধিকে স্বাগত জানান।
সম্প্রতি অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট, ফলে দুজনের ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ৪০৪।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এলিজা জামান। গত সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে এবং এই বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় ২৩ নম্বর আসনটি শূন্য হয়েছিল। পরবর্তীতে শূন্য হওয়া ওই আসনটিতে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের আয়োজন করে।
বার্তা নিউজ/এফএইচআর














