বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপোতে শনিবার থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৪ই জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে।
এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারা সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী বাস ডিপো থেকে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা ও টুঙ্গীপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।
বাস রিজার্ভের জন্য বিআরটিসি’র প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
বার্তা নিউজ/আরএসএল














