মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকালে ফলাফল প্রকাশের পর পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং এর বিস্তারিত সময়সূচি পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে ২০২৪ সালের ২৮ নভেম্বর এই বিসিএসের মূল বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার জন্য এই ৩৬৩১ জনকে যোগ্য ঘোষণা করল কমিশন। আবেদনের ফি কমানো এবং মোট নম্বর ১১০০ থেকে ১০০০-এ নামিয়ে আনার মতো পরিবর্তনের কারণে এই বিসিএসটি শুরু থেকেই পরীক্ষার্থীদের মাঝে বিশেষ আলোচনায় ছিল। এখন উত্তীর্ণ প্রার্থীদের অপেক্ষা কেবল শেষ ধাপ তথা ভাইভার সময়সূচির।
বার্তা নিউজ/আরএসএল














