শনিবার (২৩শে নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে এ সময় বক্তৃতা দেন- দেলোয়ার হাসান, মো. হেলাল উদ্দিন, শিহাব বাহাদুর, জামাল উদ্দিন, মশিউর রহমান, মো. মনিরুজ্জামান, শরিফুল হক শাহজি, মহিউদ্দিন কলি, মামুন সারোয়ার, মুর্শেদ আলম হৃদয় প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অমর একুশের বইমেলা ২০২৫-এ দালাল প্রকাশকদের লুটপাটের নামে প্যাভিলিয়ন পদ্দতি বাতিল ও দালাল লেখকদের বর্জনের দাবি জানিয়েছেন
তারা বলেন, জুলাই বিপ্লবে স্বৈরাচার পালালেও স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্নভাবে বিপ্লবীদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন অফিসে সুকৌশলে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে কাজ করছে। গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরীতে কর্মরত স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করছে।
এসব প্রতিষ্ঠানের কয়েকজনের নাম উল্লেখ করে সমিতির নেতারা বলেন, সরকারের বিভিন্ন কমিটিতে স্থান দেয়া হচ্ছে স্বৈরাচারের দালালদের। তারা ঘাপটি মেরে ষড়যন্ত্রে মেতেছে বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরী, গ্রন্থকেন্দ্রসহ প্রায় সর্বত্র।
বক্তারা স্বৈরাচারের দালাল লুটপাটকারী প্রকাশকসহ যারা জন্মশত বার্ষিকীর নামে শত শত কোটি টাকা লুটপাট করেছে তাদের বিচার দাবী করেন।
প্রকাশকগণ কাগজের অস্বাভাবিক মূল্য কমিয়ে প্রকাশক ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে আনারও দাবি জানান। বিজ্ঞপ্তি
বার্তা নিউজ/এফইউবি














