এ বছর ৬ লাখ ৪০ হাজারের বেশি পরীক্ষার্থীর মধ্যে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। দেশব্যাপী ১৫ থেকে ১৮ এপ্রিল এবং পার্বত্য তিন জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় সাড়ে ৫ লাখ সরকারি ও ৯০ হাজার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী অংশ নেয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা অফিশিয়াল ওয়েব পোর্টাল ‘আইপিইএমআইএস’এর মাধ্যমে অনলাইনে এবং যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) পাঠিয়ে খুব সহজেই এই ফলাফল সংগ্রহ করতে পারবেন।
বার্তা নিউজ/আরপিডি


.webp)










