ইরানে আইআরজিসি ও বাসিজের শক্তি প্রদর্শন
ইরানের তেহরানে সরকার-আয়োজিত এক বিশাল সমাবেশে অংশ নিয়েছেন কয়েক লাখ ইরানি। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দাবি, শুক্রবারের এই কর্মসূচিতে রাজধানীর সড়কে প্রায় তিন লাখ মানুষ জড়ো হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতীয় ঐক্য ও সামরিক প্রস্তুতি প্রদর্শনের অংশ হিসেবে এ সমাবেশ আয়োজন করা হয়।