প্রতিবেদনে জানানো হয়, এ পর্যন্ত কোট্টায়ামে তিনজন, মলপ্পুরমে চারজন, কোল্লাম ও এরনাকুলামে দুজন করে এবং ইডুক্কি, মুভাত্তুপুঝা, কান্নুর ও কোঝিকোড়ে একজন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কোল্লাম, কান্নুর, মলপ্পুরম, ইডুক্কি এবং মুভাত্তুপুঝা থেকে মোট সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী সতীশন জানান, রাজ্যজুড়ে বর্তমানে ৩১৬টি ত্রাণ শিবির চালু রয়েছে, যেখানে প্রায় ১১,০১৮ জন গৃহহীন ও দুর্গত মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই কার্যক্রম জোরদার করা হয়।
ভারতের আবহাওয়া দপ্তর কেরালায় বৃষ্টিপাত ও ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস জারি করেছে। এর পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার শঙ্কা থাকায় কেরালা, কর্ণাটক ও লাক্ষাদ্বীপ উপকূলে জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উপকূলীয় অধিবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূএ: এনডিটিভি










.webp)


.webp)
