রামাল্লায় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান ঝেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন। সেখানে তিনি ফিলিস্তিনের প্রতি চীনের অব্যাহত মানবিক ও উন্নয়নমূলক সহায়তা চালিয়ে যাওয়ার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন। এছাড়া দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় পৌঁছে দেওয়ার ঘোষণাও দেন তিনি।
চীনা এই রাষ্ট্রদূত তার বক্তব্যে ফিলিস্তিনিদের বর্তমান দুর্দশার কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি জানান, ফিলিস্তিনের বিভিন্ন নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনার সময় তিনি ফিলিস্তিনি জনগণের ওপর হওয়া চরম অবিচার ও অন্যায়ের মাত্রা খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন।
তিনি পুনরায় নিশ্চিত করেন, চীন ও ফিলিস্তিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুগভীর করতে বেইজিং তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, চলতি বছর এই দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত কৌশলগত অংশীদারিত্বের তৃতীয় বার্ষিকী হওয়ায় এই সম্প্রীতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
বার্তা নিউজ/এসডব্লিউএন













