সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, ফলাফল প্রকাশের পরপরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংকসহ যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে মেসেজ পাঠিয়ে খুব সহজেই ফলাফল জানা যাবে। এক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে এবং তা ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। যেমন, শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে DPE 123456 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে নাম ও ফলাফল জানা যাবে।
মোবাইল এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, নিজ জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে ইনপুট দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল চলে আসবে।
বার্তা নিউজ/এফএইচআর


.webp)











