এই হারের মধ্য দিয়ে পেশাদার ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল রিভার প্লেট। ক্লাবটির দীর্ঘ ইতিহাসে এমন বাজে ধারাবাহিকতা আগে কখনও দেখা যায়নি। লজ্জাজনক এই রেকর্ডের পর গ্যালারিতে থাকা হাজারো সমর্থক ক্লাব কর্তৃপক্ষ ও খেলোয়াড়দের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ম্যাচের ২৭তম মিনিটে রোজারিও সেন্ট্রালের উইঙ্গার জ্যামিন্টনের বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত বল নিজেদের জালেই পাঠিয়ে দেন ওতামেন্দি। আচমকা দিক বদলে যাওয়া বলে রিভার প্লেটের গোলরক্ষক বেলত্রানের কিছুই করার ছিল না।
জয়ের ম্যাচে রোজারিও সেন্ট্রালের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন আনহেল ডি মারিয়া। তার নিখুঁত পাসিং, বল নিয়ন্ত্রণ ও আক্রমণভাগে সৃজনশীল খেলায় বারবার চাপে পড়ে রিভার প্লেটের রক্ষণভাগ। শেষ পর্যন্ত সেই একমাত্র আত্মঘাতী গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
বার্তা নিউজ/আরএফই













