বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বে জড়িয়েছে বিশ্ব ফুটবলের শক্তিশালী দুই সংস্থা।
উদ্ভূত পরিস্থিতিতে ফিফা সভাপতিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে উয়েফা। চিঠিতে ইনফান্তিনোকে কড়া সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনার সাথে জড়িত কোনো নথি, নথিপত্র বা প্রামাণ্য দলিল যেন কোনোভাবেই ধ্বংস বা মুছে ফেলা না হয়। উয়েফার এই আইনি অবস্থান বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরীণ সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেল। নথিপত্র সংরক্ষণের এই কঠোর নির্দেশের মাধ্যমে ফিফা প্রশাসনের বিরুদ্ধে বড় ধরনের আইনি লড়াইয়ের স্পষ্ট ইঙ্গিত দিল ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা।
সূত্র: ইয়াহু স্পোর্টস













