মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সেরাতুল মুসতাকিন রনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনির দেওয়া তথ্যমতে, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার বাবা প্রবাসী হওয়ায় সে মায়ের সঙ্গে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামে নানাবাড়িতে থাকত। ২০২২ সালের ১৪ জুন বিকেল ৩টার দিকে আসামির চাচার বাড়ির আমগাছের নিচে খেলার সময় রনি তাকে লজেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেয় সে।
পরের দিন কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে প্রকাশ পায়। পরবর্তীতে ভুক্তভোগীর নানা আসামির পরিবারকে বিষয়টি জানালে তারা প্রথমে দুই লাখ টাকা দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে। ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে, আসামির পরিবার একটি ভুয়া কাবিননামা তৈরি করে এবং ছেলে ছুটিতে এলে বিয়ের রেজিস্ট্রি করা হবে বলে কালক্ষেপণ করতে থাকে।
পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই বছরের ৫ আগস্ট আদালতের নির্দেশে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা। দীর্ঘ আইনি প্রক্রিয়া, শুনানি ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন।
বার্তা নিউজ/পিআরএএন












