স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। গত বুধবার রাতে আফগান সীমান্তবর্তী হাংগু জেলায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশি বিবৃতিতে জানানো হয়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবাহী কোয়াডকপ্টার দিয়ে পুলিশ পোস্টে আঘাত করে এবং পরবর্তীতে অতর্কিত হামলা চালায়।
পুলিশের সাথে হামলাকারীদের দীর্ঘক্ষণ ধরে তুমুল বন্দুকযুদ্ধ হয়। এতে ১৫ জন হামলাকারী নিহত হলেও নিরাপত্তা বাহিনীকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়।
নিহতদের মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে যাওয়া ডেপুটি সুপারিনটেনডেন্ট দিয়ার খানও রয়েছেন। এ ছাড়া হামলায় আহত ২৮ জন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ কর্মকর্তা মুজাহিদ হোসেন জানান, হামলাকারীরা তিনটি পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং অপর একটি গাড়ি ছিনতাই করে নিয়ে যায়।
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে সামরিক বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে সহিংসতা বহুগুণে বেড়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং পারস্পরিক অভিযোগের কারণে বর্তমানে তলানিতে ঠেকেছে দুই প্রতিবেশি দেশের সম্পর্ক।
বার্তা নিউজ/এসডব্লিউএন












.webp)
