লাহোরের ডেপুটি কমিশনারের মুখপাত্র হ্যারিস আলী বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ডন জানায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও এক কন্যাশিশু আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভবনটির ধসে পড়ার ধরন সম্পর্কে তিনি বলেন, ‘ভবনটি ওপর থেকে শুরু করে নিচের দিকে স্তরে স্তরে ধসে পড়েছে।’
তবে ঠিক কী কারণে ভবনটি ধসে পড়াল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় 'রেসকিউ ১১২২'-এর কর্মীরা ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আটকে পড়াদের বের করে আনতে এবং উদ্ধার তৎপরতা দ্রুতগতিতে সম্পন্ন করতে সেখানে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।
বার্তা নিউজ/এসডব্লিউএন











.webp)
