সাফ নির্ধারিত মেডিকেল প্রোটোকল অনুযায়ী, জাতীয় স্টেডিয়ামে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হসপিটালের পক্ষ থেকে ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি মাঠ এবং দর্শক গ্যালারিতে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৪ জন নার্স ও ৮ জন হেলথকেয়ার প্রফেশনালের সমন্বয়ে একটি বিশেষ টিম দায়িত্ব পালন করবে। এছাড়া মাঠেই ফার্স্ট এইড সুবিধাসহ ২টি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ধারাবাহিকতায় এই টুর্নামেন্টে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও বৈশ্বিক প্রোটোকল অনুসরণে নতুন অভিজ্ঞতা অর্জন করবে।












