আজ সোমবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা এবং নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীকে পুষ্টি চাল দেওয়া হচ্ছে। একই সঙ্গে ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীকে দেওয়া হচ্ছে সাধারণ চাল। পাশাপাশি সারা দেশের ১ হাজার ১০৮টি কেন্দ্র থেকে ওএমএস কর্মসূচির অধীনে চাল ও আটা বিতরণ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, বর্তমানে দেশে যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে। গতকাল ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং চাল হিসেবে রূপান্তর করা ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধান অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বর্তমানে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।












