পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে অমৃতসর সিনিয়রের হয়ে তরন তারানের বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। ম্যাচ শেষে তার ব্যাটিংয়ের ভিডিও ও স্কোরকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অভিষেকের দল ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৫৩৩ রান।
আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ের বর্তমান তিন নম্বরে থাকা অভিষেক বছরের শুরুতে ছিলেন শীর্ষে। কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ছন্দ হারিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসে মাত্র ১১ রান করেন ৩.৬৬ গড়ে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে ২৬.২০ গড়ে করেছিলেন ১৩১ রান। আর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে করেন ৪৯ রান, গড় ছিল ২৪.৫০। সব মিলিয়ে শেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি মাত্র একটি।
শুধু রান খরাই নয়, তার আউট হওয়ার ধরনও চিন্তার কারণ হয়ে উঠেছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই ব্লেসিং মুজারাবানির শিকার হয়েছেন অভিষেক। তিনটি ভিন্ন শট খেললেও অফস্টাম্পের বাইরের গতিময় বল সামলাতে না পারার একই দুর্বলতা বারবার ধরা পড়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫, আর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫। কিন্তু এরপর থেকেই তার পারফরম্যান্সে বড় ধরনের পতন দেখা গেছে। বর্তমানে তার গড় নেমে এসেছে ১৯.৪-এ, আর স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১৬৫।
বার্তা নিউজ/আরএফই














